গুজবের আগে যাচাই করা তথ্য।
বেঙ্গল টাইমস · তথ্য পাতা 03/06
সম্পাদকীয় নীতি ও নৈতিক মানদণ্ড।
গুজবের আগে যাচাই করা তথ্য।
গোপন উৎসের পরিচয় রক্ষা।
ভুল হলে খোলাখুলি সংশোধন।
বেঙ্গল টাইমস বিশ্বাস করে, একটি সংবাদমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ হলো পাঠকের বিশ্বাস।
এই বিশ্বাস ধরে রাখতে আমাদের সাংবাদিকতা কয়েকটি মৌলিক নীতির ওপর পরিচালিত হবে।
১. নির্ভুলতা
সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করার চেষ্টা করা হবে। গুরুত্বপূর্ণ তথ্যের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী একাধিক উৎস ব্যবহার করা হতে পারে।
আমাদের লক্ষ্য হলো পাঠকের কাছে যতটা সম্ভব সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়া।
২. বিশ্বাসযোগ্যতা
আমরা বিশ্বাসযোগ্য উৎস, নথি, প্রত্যক্ষ বক্তব্য এবং যাচাইযোগ্য তথ্যকে গুরুত্ব দিই।
শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য পাওয়া গেছে বলেই সেটিকে সত্য ধরে নেওয়া হবে না।
৩. সম্পাদকীয় স্বাধীনতা
বেঙ্গল টাইমসের সংবাদ ও সম্পাদকীয় সিদ্ধান্ত স্বাধীনভাবে নেওয়া হবে।
কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, বিজ্ঞাপনদাতা বা বাণিজ্যিক অংশীদার আমাদের সংবাদ প্রকাশ বা সম্পাদকীয় সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারবেন না।
৪. ন্যায্যতা
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে অভিযোগ বা বিরোধের সংবাদ প্রকাশের ক্ষেত্রে সম্ভব হলে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হবে। আমরা প্রয়োজনীয় প্রেক্ষাপটসহ বিষয়টি পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করি।
৫. দায়িত্বশীলতা
সংবাদ মানুষের জীবন, সম্মান ও সমাজের ওপর প্রভাব ফেলতে পারে। তাই সংবাদ প্রকাশের সময় এর সম্ভাব্য প্রভাব বিবেচনা করা হবে।
বিশেষ করে শিশু, ভুক্তভোগী এবং সংবেদনশীল পরিস্থিতিতে থাকা ব্যক্তিদের বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হবে।
৬. স্বার্থের সংঘাত
কোনো সাংবাদিক বা Contributor এর ব্যক্তিগত বা বাণিজ্যিক স্বার্থ কোনো প্রতিবেদনের সঙ্গে সরাসরি যুক্ত থাকলে বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হবে।
৭. মতামত ও বিশ্লেষণ
বেঙ্গল টাইমসে মতামত ও বিশ্লেষণ প্রকাশিত হতে পারে। তবে মতামত এবং সংবাদ প্রতিবেদনকে যথাসম্ভব আলাদাভাবে উপস্থাপন করা হবে।
৮. ভুল সংশোধন
প্রকাশিত প্রতিবেদনে কোনো গুরুত্বপূর্ণ তথ্যগত ভুল পাওয়া গেলে যাচাইয়ের পর প্রয়োজন অনুযায়ী সংশোধন বা Clarification প্রকাশ করা হবে।
আমরা বিশ্বাস করি, ভুল সংশোধন করা একটি দায়িত্বশীল সংবাদমাধ্যমের স্বাভাবিক দায়িত্ব।
৯. সংবাদ ও বিজ্ঞাপন
বেঙ্গল টাইমসের কাছে সংবাদ এবং বিজ্ঞাপন দুটি আলাদা বিষয়।
কোনো বিজ্ঞাপনদাতা বা বাণিজ্যিক অংশীদার বিজ্ঞাপন দেওয়ার বিনিময়ে সংবাদ প্রকাশ, সংবাদ পরিবর্তন বা সংবাদ বন্ধ করার দাবি করতে পারবেন না।
পাঠকের বিশ্বাস এবং সম্পাদকীয় স্বাধীনতা আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ।