সাতক্ষীরার শ্যামনগরের শিক্ষার্থী আমানুল্লাহ আকিব জীম উপজেলা পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতায় জেলা পর্যায়েও প্রথম স্থান অর্জন করেছে। ‘নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬’-এর রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করে সে। জীম শ্যামনগরের ফয়সালাবাদ জামিল মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। প্রতিযোগিতায় প্রথমে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সে। পরবর্তী সময়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়েও প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করে।

জীমের বাবা ডা. এস এম মহিববুল্যাহ। তিনি ফয়সালাবাদ জামিল মাদরাসার শিক্ষক। তার মা একজন গৃহিণী।

উপজেলা ও জেলা দুই পর্যায়েই প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে নিজের মেধা ও সৃজনশীলতার পরিচয় দিয়েছে ক্ষুদে শিক্ষার্থী আমানুল্লাহ আকিব জীম। তার এ সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।